টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 24, 2026 7:41 pm

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮টি শিশুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

অধিদপ্তর বলছে, এ সময় সারা দেশে মোট ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৩৬৩ জনই ঢাকা বিভাগের। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৭৯৯ শিশু, এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬ হাজার ৫২৭ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আশুলিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধকে দেখতে ঢামেকের বার্নে দুই মন্ত্রী ৫০,০০০/= টাকা করে আর্থিক সহায়তা:মন্ত্রী

হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ।

যৌথ পরিবারে এক পশুতেই কি সবার কোরবানি আদায় হয়?

বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

উত্তরায় রেললাইনে পাশে অচেতন অবস্থায় পড়েছিল এক যুবক ঢামেকে মৃত্যু

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

ইরান কোনোভাবেই মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ডিমলায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ