টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
মোঃ হামিদুজ্জামান জলিল
April 28, 2026 5:43 pm

ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে বিদ্যুৎ না থাকায় গরমে ঘর থেকে বাইরে বের হন ইমরান। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রয়োজনীয় এন্টিভেনম না থাকায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পর রাত প্রায় ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা খলিলুর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় গরমের কারণে বাইরে বের হলে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভেড়ামারায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে কৃষকের মৃত্যু

এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে বেলাল হোসেন

সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

তিতাসে একজন প্রধান শিক্ষক সাংবাদিক, ইমাম ও কবিরাজ!

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : রিজভী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিতঃ সংবর্ধনা ও আলোচনা সভা

বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা, পুনর্বহালের দাবি