টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা মোঃ মোশারফ হোসন

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
May 17, 2026 8:33 pm

ঝুনাগাছচাপানী  বাসীসহ দেশের সকল মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক  সাধারণ সম্পাদক ও ইজারাদার  চাপানীহাট  মোঃ মোশারফ হোসন। তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায়না, পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে ঝুনাগাছচাপানী বাসীসহ দেশের সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঁশখালীতে দুর্গম এলাকায় মোবাইল কোর্ট অভিযান: গাঁজা বিক্রিরত অবস্থায় মাদকাসক্ত এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

রংপুর মিঠাপুকুর উপজেলায় এলজিইডি অফিসে আওয়ামীলীগের দোসর উপসহকারী প্রকৌশলী আলী আফসারের দুর্নীতির কর্মকাণ্ড থেমে নেই ! চাকরির সুবাদে অঢেল সম্পদের মালিক

ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক নাসিরনগর গড়াই আমার লক্ষ্য। এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

হাজারীবাগের ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঝুলছিল নারীর মরদেহ

রং-তুলিতে দেবী দুর্গার রূপ, ডিমলায় ৭৮ মণ্ডপে উৎসবের প্রস্তুতি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণা ভোট ৯ এপ্রিল

মিরপুর- ১৩ বিআরটিএ-তে আনসার কমান্ডারের নির্দেশে তার বাহিনীর সদস্যরা অপকর্মে জড়িয়ে পড়েছে, দালালরা তাদের নিয়ন্ত্রণে, গ্রাহকরা জিম্মি, কর্তৃপক্ষ নীরব !

সিলেট সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

আসাদগেট-শ্যামলী এলাকায় সব ক্লিনিক পরিদর্শন শুরু, চলবে আগামী ৭ দিন: স্বাস্থ্যমন্ত্রী