টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধান

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 28, 2026 8:31 pm

উজান থেকে থেকে আসা ঢল ও টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর  উপজেলার বিভিন্ন হাওরের পাকা ধান ডুবে গেছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুই – তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এ ধান। ফলে হাওরজুড়ে কৃষকদের মধ্যে হাহাকার দেখা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মেদীর হাওরের মাছমা গ্রামের কৃষক শ্রীচরন দাস জানান, তিনি ৬ বিঘা জমি আবাদ করেছিলেন। মাত্র দুই বিঘা জমির ফসল তুলতে পেরেছেন। গত দুই দিনের টানা বৃষ্টিতে সব জমি তলিয়ে গেছে। কৃষি শ্রমিক সংকট থাকায় তিনি অনেক চেষ্টা করেও ফসল ঘরে আনতে পারেননি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেল। বোরো ফসলের ওপর নির্ভরশীল আমার পরিবার। ধারদেনা করে জমি আবাদ করেছিলাম। এখন সারাবছর কীভাবে চলব?।

গোয়ালনগর ইউনিয়ন জাকির হোসেন   জানান, মেদীর হাওরের অধিকাংশ জমির ফসল তুলতে পারেননি কৃষকরা। শুরুতেই জলাবদ্ধতা, শ্রমিক সংকট ভুগতে হয়।
গত দুই দিনের অব্যাহত বৃষ্টিতে নিম্নাঞ্চলের সব জমি তলিয়ে গেছে। ধারণা কমপক্ষে দেড়-দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

মেদী হাওরের কৃষক এখলাছ মিয়া, মধু মিয়া, হরি দাস,  বৃষ্টিতে তাদের ফসল তলিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেন, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিতে ফসল ডুবে গেছে। হাওরের ফসল রক্ষা বাঁধ এবার মরণফাঁদ হয়ে দেখা দিয়েছে।

এদিকে অতিবৃষ্টিতে উজানের পানিতে হাওরসহ উপজেলার বিভিন্ন হাওরে আধা-পাকা ধান ডুবে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে  উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, নাসিরনগর উপজেলার বিভিন্ন
হাওরের ৫০ ভাগ জমির ধান কাটা শেষ। জলাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে বহু কৃষক ধান তুলতে বেগ পাচ্ছেন। এরই মধ্যে টানা বৃষ্টিতে ফসলের কিছু ক্ষতি করছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। নৌকা দিয়ে ধান তোলার চেষ্টা চলছে। এ বছর উপজেলায় ১৭ হাজার ৪৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিনা নাছরিন বলেন, কৃষকদের কীভাবে সহায়তা করা যায় সেই চেষ্টা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

বাড্ডার মধ্যবাড্ডায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল মোটরবাইক আরোহী যুবকের

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

২৫% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের শান্তি মিশনে

তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,‘ প্রধান আসামি আটক!

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা

রমনা থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, ১০ মিনিটে যা যা ঘটলো

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

লম্বা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার