টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না: নজরুল ইসলাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 2, 2026 4:25 pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না, রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিকভাবে প্রতিহত বলতে কোনো দলকে বক্তব্যের মাধ্যমে করা হয়। শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না। কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করলে, সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের আইন শৃঙ্খলারক্ষাকারী প্রতিষ্ঠানের। এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান ব্যক্ত করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটি এই সদস্য বলেন, বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে। এই দলটির (আওয়ামী লীগ) নেতাকর্মীরা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুন্ঠন করেছে, এই দেশটাকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পরনির্ভরশীল করেছে। কাজেই এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না।

নজরুল ইসলাম খান বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। যদি বিএনপি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেওয়া হবে। কিন্তু আমরা বিশ্বাস করি, বিএনপি কখনো দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তগ্রস্ত হওয়ার কিছু নাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে এমপিও কেলেঙ্কারির ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত কমিটিতে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

অবৈধভাবে হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞা

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী