টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 8 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনায় ২ সন্তানের জননী খুন, স্বামী আটক

প্রতিবেদক
এ কে পলাশ
December 8, 2025 1:20 pm

কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী সাবিনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাবিনার স্বামী আবুল খায়েরকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (৮ ডিসেম্বর) এ ঘটনায় নিহতের পিতা ময়নাল হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত সাবিনা আক্তার (২৭) ওই গ্রামের মো. আবুল খায়েরের স্ত্রী এবং একই উপজেলার মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর পূর্বে বিবাহ হয় তাদের। বিবাহের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
রবিবার রাতে স্বামী আবুল খায়ের উত্তেজিত হয়ে সাবিনা আক্তারকে প্রচণ্ড মারধর করে। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা চুবিয়ে হত্যা করে।

নিহতের পিতা ময়নাল হোসেন জানান, খবর পেয়ে আমরা রাতেই ওই বাড়িতে গিয়ে বাথরুমে আমার মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় আবুল খায়েরকে আটক করে পুলিশকে খবর দেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী আবুল খায়েরকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী

তিতাসের নাগেরচর–দুর্গাপুর সড়ক দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন

‎আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় সরব ছাত্রদল নেতা রাসেল-ভোটার স্লিপ বিতরণ, ভোটদান ও কেন্দ্র পরিদর্শন

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

বড় ভূমিকম্পের ঝুঁকিতে বঙ্গোপসাগর! তলদেশে নড়ছে টেকটনিক প্লেট,পুনরুজ্জীবিত হচ্ছে প্রাচীন ফাটল, পলির আস্তরণ

তৃণমূল বিএনপিও আমার পাশে-ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাজু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়, সকাল ১০টায় জানাজা