টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, সেই ছিনতাইকারীদের ভিডিও প্রকাশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 30, 2026 8:50 am

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ব্যাগ ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীর সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে রিকশার পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও পেছনে বসা ছিনতাইকারীর মাথায় হেলমেট ছিল না। ব্যাগের টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।

জানা গেছে, শুক্রবার রাতে চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

ইয়েমেন সরকারকে সহায়তায় চার কার্গো বিমানে অস্ত্র পাঠাল পাকিস্তান

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

সাভারে চাঁদা না পেয়ে হামলা, চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে লুটপাটের অভিযোগ

ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ১১

ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব সমুদ্র দিবসে

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় জুয়ার আসর হতে ৩ জন জুয়ারী’কে গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু