টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 12 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 12, 2026 5:07 pm

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ১২ মে দুপুরে দৌলতপুর মেইন রোডের মলাই মিয়ার জমি থেকে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বড় বাড়ি জামে মসজিদ পর্যন্ত এ ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন।
‎

এ সময় উপস্থিত ছিলেন, উপজলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, ফজলুর রহমান। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠান শেষে মাদকবিরোধী এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক

রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ নিয়ে আফজাল হোসেনের মুগ্ধতা

কাগজবিহীন যানবাহনে তেল সরবরাহ বন্ধে শিবগঞ্জে প্রশাসনের অভিযান

বরগুনায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই” সদর থানায় মামলা

জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতার গাড়ি প্রবেশ নিশ্চিতে কাটা হলো বেড়িবাঁধের ২০টি গাছ!

বিদ্যুৎস্পৃষ্ট

বাবার চোখের সামনেই দুই গাড়ির মাঝে চাঁপা পড়ে প্রাণ গেল সন্তানের

হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস,বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়াল বিরল ভাইরাস, তিনজনের মৃত্যু