টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

প্রতিবেদক
নাজমুল হাসান
May 14, 2026 5:12 pm

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ মি‌নিময়

অবৈধ সম্পদের পাহাড়ে দুর্নীতিবাজ গাজী আলতাফুজ্জামান দুদকের মামলা নিজেকে বাঁচাতে চার আইও পরিবর্তন

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ

আমিরাতকে ‘ধ্বংসের’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে মহিলাসহ দুই জনের মৃত্যু, আহত অন্তত ৭

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস