টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 15 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একবার হজ, ৯ বার ওমরাহ করেছেন রুবাবা দৌলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 15, 2026 10:18 pm

কর্পোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রুবাবা দৌলা ৯ বার ওমরাহ, একবার হজ করেছেন। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রুবাবা, সেখানে জীবনের নানা তথ্য উপস্থাপনকালে তিনি এসব কথা জানান।

রুবাবা দৌলা বলেন, ১৯৮৫ সালে আমরা সপরিবারে সৌদি আরব যাই। ১৯৮৮ সালে সেখান থেকে আমরা দেশে ফেরত আসি। রিয়াদে থাকার সময় সব সময় আমি আবায়া পরতাম। এছাড়া ৯ বার ওমরাহ করার সুযোগ হয়েছিল। পরে আমি ২০১১ সালে হজ করেছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিয়াদের থাকাকালীন খেলাধুলাও করতেন বলেন জানান রুবাবা দৌলা। তিনি বলেন, সেখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল। তো তাদের সঙ্গে আমার ফার্স্ট এক্সপোজারটা হয়। ওইখানে আমি কিন্তু খুব স্পোর্টস করতাম। ব্যাডমিন্টন ও লং জাম্পে চ্যাম্পিয়ন হতাম।

তিনি আরও বলেন, এরপর দেশে এসে হলিক্রসে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। তারপর বাবার পোস্টিং হয়ে যায় চিটাগং। আমাকে নিয়ে গেলেন চিটাগংয়ে। তখন চিটাগংয়ে আমি কমার্স কলেজে পড়লাম। তো ওই পড়ার সময় বাবা বুঝলো যে, আমার পড়াশোনায় কোনো মন নাই, মন শুধু খেলাধুলার দিকে।

পড়াশোনা জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘একদিন বাবা আমাকে ডেকে জানতে চান- ‘বাবা, তুমি পিরামিডের কোথায় থাকতে চাও, নিচে না একদম উপরে? উপরে থাকলে মাত্র একজন থাকতে পারবে। তুমি যদি সেটা করতে চাও তবে ভিন্নভাবে নিজেকে চালাতে হবে। এরপর থেকেই আমার মাথায় জেদ চাপে, আমাকে কিছু করতে হবে।

রেজাল্ট প্রকাশের দিনের কথা স্মরণ করে রুবাবা বলেন, আমি তিন মাস খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করলাম। আমি আগে পড়েছি ইংরেজি মিডিয়ামে। সেই সময় আমার শিক্ষক, মা-বাবা আমাকে অনুবাদ করে দিত। এরপর রেজাল্ট আসলো। বাবা প্রথমে রেজাল্ট শিটের নিচ থেকে দেখতে শুরু করল। দেখল ফার্স্ট ডিভিশনেও আমার নাম নাই। তারপর বাবা দেখে যে, আমি স্ট্যান্ড করেছি। পত্রিকায় আমার ছবিও ছাপা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

লেবাননকে রক্ষায় অনড় ইরান, টানাপোড়েনে তেহরান-ওয়াশিংটন

মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

নগরজুড়ে সতর্ক প্রহরায় নিরাপত্তা বাহিনী

কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

ডিমলায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

ঢাকা মেডিকেলের আউটডোর থেকে একটি এসি চুরির ঘটনা ঘটেছে

নাসিরনগর সদরে তিনতলা ভবনে  দুঃসাহসিক ডাতাতি