টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 13, 2026 11:36 pm

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লক থেকে ৫৩ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯ টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানায় (ব্লক-এম ব্লক, রোড-২৮, বাসা -২১৭৩ কে জেড এম হাইটস এর দ্বিতীয় তলায় ফ্ল্যাট বি-২) অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনে নারী-পুরুষসহ ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ১৫ ই আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হয়। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয় এবং সকলের সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব‍্যাজ ধারণ করা ছিল। এখানে আওয়ামী লীগের কোন বড় নেতা গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় নেতাদের আসার কথা ছিল কিন্তু তার আগেই আমরা অভিযান চালিয়েছি। থানার বাউন্ডারির ভেতরে গ্রেফতারকৃত নেতাকর্মীরা ব্যানার নিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

আরসিসি কাশিনাথপুরে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফায়ারফাইটার নূরুল হুদার জানাজা সহকর্মীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন

নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি আরও ৪ সেনা নিহত