টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 6 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
জাহিদুর রহিম মোল্লা
July 6, 2025 1:27 pm

রাজবাড়ীর পাংশা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় চামেলী বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে স্বামীর নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চামেলী বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) গভীর রাতে আনুমানিক ১টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। স্বামী কামাল মন্ডল জানান, রাত একটায় ঘুম ভেঙে স্ত্রী চামেলীকে পাশে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এক পর্যায়ে তিনি তার ভাই সিরাজ মন্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চামেলীকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চামেলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চামেলী ও কামাল দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে দপ্তর সম্পাদক শ্যামল বাংলা’র নিহাল খান

প্রেসিডেন্ট জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের কারিগর

মূলধনে ঘাটতি থাকলেও প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক

রোগীসেবা ও দালালবিরোধী কার্যক্রমে অবদান: ঢামেক পরিচালকের প্রশংসাপত্র পেলেন পিসি আবুল আহাদ

ডিমলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু, জ্বালানিতে শৃঙ্খলা আনতে প্রশাসনের উদ্যোগ

শ্যামপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা

মতপার্থক্যের কথা বললেও বিস্তারিত জানায়নি ইরান

তিতাসে মহান বিজয় দিবস পালিত

মেসির বিদায়ে আর্জেন্টিনায় ম্যাচ থামিয়ে শ্রদ্ধা জানানোর অভিনব সিদ্ধান্ত

জাতীয় সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী