টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 7:59 pm

ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। পাইলটকে উদ্ধার করা গেলেও নিখোঁজ সেনার ভাগ্য এখনো অনিশ্চিত। শুক্রবার ( ৩ এপ্রিল) দুইজন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও উইপন সিস্টেম অফিসার এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সেনাকে উদ্ধারে দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ বিমান অংশ নেয়। তবে উদ্ধার অভিযানের সময় হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। পরে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি এ-১০ ওয়ারথগ বিমানও হামলার শিকার হয়েছে। ইরান দাবি করেছে, তারা এই বিমানটি ভূপাতিত করেছে। তবে এ দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিখোঁজ মার্কিন সেনাকে ধরতে সহায়তা করলে প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এখনো অনেক তথ্য অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বাহিনীর চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করছে না ইরান। একই সঙ্গে নিখোঁজ ক্রু সদস্য জীবিত আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এছাড়া ইরানের দাবি অনুযায়ী এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটিও এখনো যাচাই হয়নি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

নাসিরনগরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা

জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন

৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতি

কুমিল্লা মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল

ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

বীরগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলামের বড় ভাই নুরুল ইসলাম লেবুর জানাজায় মানুষের ঢল

মন্ত্রীদের ডেপুটি স্পিকার,এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের