টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 3:13 pm

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে আপিলের পর আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়। এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেন আদালত। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত হয়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিযোগ) মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা–পুলিশ আবেদন করে।

একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিটটি করা হয়।

শুনানির পর ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

এ ছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দেন আদালত। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

আফগান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৯

সাভারে কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ইকবাল চৌধুরী

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল এক সিএনজি চালকের

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী ট্রাকে ধাক্কায় এক যুবকের মৃত্যু

মিরপুরে হেয়ার ফ্যাশন বিডি লিমিটেডের মালিক নুর ইসলাম আ.লীগের দোসর মানুষের সাথে প্রতারণা ও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে অনেক সম্পদের মালিক বনে গেছেন!

এবার যত্রতত্র পশুর হাট বসানো যাবে না: সমবায় প্রতিমন্ত্রী

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন