টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 26 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ইকবাল চৌধুরী

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
December 26, 2025 8:44 am

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. ইকবাল চৌধুরী। তিনি চার বারের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া নাসিরনগরের কিংবদন্তী রাজনীতিবিদ, নাসিরনগর উপজেলা ইউনিয়ন  চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. ইকবাল চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-০১(নাসিরনগর) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মাঠে লড়ে দেখাতে চান চমক।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বীকৃতি পাওয়ার পর তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইতোমধ্যে নির্বাচনী মাঠে বিভিন্ন ইউনিয়নে তাঁর পক্ষে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে তাঁর নির্বাচনী মাঠে নামার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া-০১ তথা নাসিরনগর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস।
তাঁর এ প্রার্থীতা ঘোষণায় বদলে গেলো রাজনীতির মেরুকরণ। বদলে গেলো সব ভোটের হিসাব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন – ইকবাল চৌধুরী নির্দিষ্ট কোন দলের চেয়ারম্যান নয়, তিনি উপজেলার শীর্ষস্থানীয় শালীস ব্যক্তিত্বও। তাঁর পরিচিতি ও সুখ্যাতি জেলা ব্যাপি। তাই উক্ত আসনের সকল সংসদ সদস্য প্রার্থীদের নতুন করে হিসেব নিয়ে বসতে হবে।

তৃণমূল উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত সেবাসহ বিভিন্ন খাতে বাস্তবধর্মী বহু কাজের মাধ্যমে নাসিরনগরের মানুষের আস্থার প্রতীক তিনি। এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে এবার তিনি জাতীয় সংসদে গিয়ে পরিবর্তন, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

বিদ্যুৎস্পৃষ্ট

বাসায় গলায় ওরনার সঙ্গেঝুলছিল শিক্ষার্থী মরদেহ

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

জুলাই শহীদদের স্মরণে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মিরপুর মডেল থানা শাখা

১২বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ বাসার মালিক মাসুদ রানার বিরুদ্ধে

ক্যান্সার ও কিডনি আক্রান্ত খাদিজা-রোমেনার পাশে আক্কাস আলী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মঞ্চ ২৪-এর মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস