টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 20 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলায় প্রয়োজনে জীবন দিয়ে দেবো: নেইমার

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 20, 2026 9:42 am

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে নিজের নাম দেখে আবেগ ধরে রাখতে পারলেন না সুপারস্টার নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির ঘোষণার পরপরই সতীর্থ উইঙ্গার রাফিনিয়াকে ফেসটাইম (ভিডিও কল) করেন তিনি। সেই কলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আনন্দের অশ্রু চোখে নেইমার রাফিনিয়াকে বলছেন, ‘আমরা একসঙ্গে আছি, রাফা… এবার আমাদের জিততেই হবে!’

দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর ৩-৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের দলে ফেরাটা সহজ ছিল না। অনেকেই ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত তার জায়গা হবে না। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনচেলত্তি যখন ২৬ সদস্যের দল ঘোষণা করেন, তখন উচ্ছ্বাসে ভেসে ওঠে পুরো নেইমার ভক্তরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাফিনিয়ার সাথে আলাপকালে ভক্তদের উদ্দেশ্যেও একটি বার্তা দেন সান্তোসের এই তারকা। তিনি বলেন, ‘আমরা আমাদের জীবন পর্যন্ত (সবটুকু) দিয়ে দেবো। ট্রফিটা এবার ব্রাজিলেই ফিরিয়ে আনতে হবে।’

নেইমারের এই আবেগঘন প্রতিক্রিয়া এবং আত্মবিশ্বাস পুরো সেলেসাও শিবিরে এবং ব্রাজিলের সমর্থকদের মাঝে এক নতুন আশার আলো জাগিয়েছে।

নেইমারের বর্তমান ম্যাচ ফিটনেস এবং গতি নিয়ে ফুটবল মহলে কিছুটা বিতর্ক থাকলেও, তার পায়ের জাদু এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ ছিল না কোচ আনচেলত্তির।

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড স্পষ্ট জানান, কেন তিনি নেইমারকে উত্তর আমেরিকাগামী বিমানে তুলছেন। অন্যদিকে চেলসির জোয়াও পেড্রোর মতো ফর্ম থাকা তারকা বাদ পড়লেও, নেইমার তার পারফরম্যান্স দিয়ে কোচের দলে জায়গা করে নিতে বাধ্য করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের শিশু নিহত

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঘুষ নেওয়ার অভিযোগে উত্তেজিত জনতার কাহারোল থানা ঘেরাও, বিক্ষোভ অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরলেন কবিয়াল রবিশংকর দে রুবেল

দক্ষিণ রাউজানের পাঁচখাইন কর্ণফুলী সংঘের দুর্গোৎসব উদ্‌যাপন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

কুমিল্লা-৬ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে

দুর্বৃত্তের গুলিতে আহত

দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড বিএনপির সদস্য আহত

সরকার একযোগে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়ন করছে: প্রেস সচিব

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ঢাকা মেডিকেলে মহিলা বাথরুমে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার