টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-৬ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে

প্রতিবেদক
এ কে পলাশ
November 10, 2025 5:09 pm

কুমিল্লা-৬ (সদর) আসনে হাজী আমিন উর রশিদ ইয়াসিনকে ধানের শীষের মনোনয়ন দেন। কুমিল্লার তরুণ প্রজন্ম তাকে বিজয়ী করবে। তরুণদের একচেটিয়া ভোটে হাজী আমিন উর রশিদ ইয়াসিন বিজয়ী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেন কুমিল্লার তরুণরা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা স্কুল থেকে শুরু হয়ে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এলাকায় তারুণ্যের ভাবনায় GEN–Z 3500 এর আয়োজিত তরুণদের মিছিল ও সমাবেশে এসব কথা বলেন কুমিল্লার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় তরুণরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্তব্যে তারা বলেন, কুমিল্লার তরুণরা তারুণ্যকে নিয়ে ভাবনা চিন্তা আছে এমন প্রার্থীকে চায়। তারা সৃষ্টিশীল ও কুমিল্লার কল্যাণমুখী মানুষকে নির্বাচনে চায়। সে ক্ষেত্রে হাজী আমিন উর রশিদ ইয়াসিন এক অনন্য নাম।

এ সময় বত্তবে শিক্ষার্থীর আরো বলেন, জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিবাদ সরকার পতনের যে আন্দোলন হয়েছিল প্রত্যেক আন্দোলনে আমরা হাজী আমিন উর রশিদ ইয়াসিন ভাইকে পেয়েছি। তিনি আমাদের আন্দোলনে আহত হওয়ার পর হাসপাতালে দেখতে যেতেন, কারাগারে গেলে পরিবারের খোঁজ রাখতেন, আন্দোলন সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে কুমিল্লার তরুণরা তার প্রতি অভিভূত। তিনি রাজনীতির ঊর্ধ্বেও একজন অনুপ্রেরণার মানুষ। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে আন্দোলন সংগ্রাম ও এত ত্যাগ স্বীকার করার পরেও দলটাকে মনোনয়ন দেয়নি। এটা তার জন্য যেমন দুঃখজনক তেমনি কুমিল্লার মানুষের জন্য দুঃখজনক। কারণ কুমিল্লার মানুষ হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে বিজয় করার অপেক্ষায় মুখিয়ে ছিল। কুমিল্লার মানুষ জাতীয়তাবাদী দলের এই সিদ্ধান্তে হতাশ। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলবো কুমিল্লায় হাজী ইয়াছিনের বিকল্প একমাত্র হাজী আছি নিজেই।

তারুণ্যের এই ভিন্ন রকম উদ্যোগে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ ছাত্রী রিয়ানা বিনতে হাসান, মেহেক রোশন, বাখরাবাদ হাই স্কুল এর ছাএী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তৌসিফ আহমেদ, নবাব ফয়জুন্নেসা স্কুল এন্ড কলেজের ছাএী সানজিদা ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মো. হামজা, কুমিল্লা সরকারি কলেজের ছাত্র তাশাউপ আমিন, ইস্পানি স্কুল এন্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজিব, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র মেহেদী হাসান রবিন ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহনা ইসলাম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত,নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণা

আপাতত বাড়ছে না মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি: পাকিস্তান

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

ঘুষ নেওয়ার অভিযোগে উত্তেজিত জনতার কাহারোল থানা ঘেরাও, বিক্ষোভ অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

লেবাননে ইসরায়েলি সেনা নিহত

শোক প্রকাশ