টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 11, 2025 10:04 am
শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরার মীরপাড়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রোহান(২৮) নামের এক যুবকের মৃত্যু।নিহত পেশায় পিকআপ ভ্যানে ড্রাইভার।

বৃহস্পতিবার(১০ জুলাই)দিবাগত রাত ১০টা দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বোনজামাই মোঃ সোহেল জানান, নিহত রোহান পেশায় পিক আপ ভ্যানচালক ছিলেন। মোটরসাইকেল চালিয়ে ডেমরা মীর -পাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী রমজান পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে আমরা রোহানকে উদ্ধার করে দ্রুতঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।

তিনি আরো জানান, নিহত রোহানের নিজ বাসা,ডেমরার শুকুরা টেংরা এলাকার মোঃ শফিউদ্দিনের সন্তান। নিহত তিন বোন এক ভাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত