টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 28 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

প্রতিবেদক
এ কে পলাশ
May 28, 2026 9:03 pm

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মহান রবের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় শুরু হওয়া ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা কারি মো. ইব্রাহিম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলার সর্ববৃহৎ এই ঈদ জামাতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

জামাত শুরুর আগে বক্তারা কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান।
এ সময় সিটি প্রশাসক বলেন, সবার সহযোগিতা পেলে আমরা ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করতে পারব।
ঈদ জামাত শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে বাংলাদেশের জন্য দোয়া কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য প্রার্থনা করা হয়।

জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলার ১৭ উপজেলায় ১ হাজার ৯১২টি মসজিদে এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ডা. রিচার্ড বিলি

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন

টুডে সময় সংবাদ ও ট্র্যাব-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজিজুল হাকিমের মেজো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

তহবিল তছরুপের অভিযোগে ডিএনসিসির প্রকৌশলী বরখাস্ত

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ফসল নষ্টের অভিযোগ

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন