টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ডা. রিচার্ড বিলি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 3, 2025 7:04 am

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এরই মধ্যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার মূল্যায়ন করতে এবং চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করতেই তার এই সফর।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত থেকে বিশেষজ্ঞরা ইতোমধ্যে চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছে।

ডা. জাহিদ হোসেনের বলেন, ইউকে থেকে আজ বিশেষজ্ঞরা এসে উনাকে দেখবেন। মেডিকেল বোর্ড যদি মনে করে তিনি ট্রান্সফারেবল এবং বাইরে নেওয়া প্রয়োজন— তখনই যথাযথ সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ মুহূর্তে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তারা।

চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং চিকিৎসা সাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জাহিদ হোসেন। তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবাণীতে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তা মেনটেইন করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের সংঘাত সাড়ে ৪ কোটি মানুষকে তীব্র ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে: ডব্লিউএফপি

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ

এবার দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বীরগঞ্জ-কাহারোলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মনজুরুল ইসলাম

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সঢিবের ব্যাংক একাউন্ট ফ্রিজ

মালির রাজধানীসহ বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন