টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 30, 2026 5:37 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন (৩১) নামে এক বিধবা পাঁচ সন্তানের জননীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন উপজেলার একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী। প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়ের জননী। তার বাবার নাম মো. খালেক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আমেনা খাতুন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জালালের (২০) সঙ্গে দীর্ঘ চার বছর ধরে আমেনার প্রেমের সম্পর্ক ছিল। জালাল মোঃ সিদ্দিক আলীর ছেলে। তবে প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন। এরপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে প্রেমিক জালালের বাড়িতে গিয়ে ঘরের দরজার সামনে সবজি ক্ষেতে ব্যবহৃত পোকা মারার বিষ ‘সাইপারমেথ্রিন ১০ ইসি’ পান করেন আমেনা খাতুন। পরে অসুস্থ অবস্থায় জালালের দুলাভাই শিপন মিয়া ও তার বোন ফারজানা পারভীন তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক নারী আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন বলে জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বুড়িচংয়ে মাটি কাটার অভিযোগে মাধ্যরাতে ইউএনও’র অভিযান, ড্রাম ট্রাক জব্দ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

কিন্ডারগার্টেনের লাগাম টানতে কঠোর হচ্ছে সরকার!

বঙ্গভবনেরসামনে বাসে ধাক্কায় মোটরবাইক আরোহী ব্যাংক কর্মকর্তা আহত

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

স্বর্ণের দামে বড় পতন,ভরিতে কমলো ৪,৪৩২ টাকা

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় দলের কোচ হতে এক সপ্তাহে আড়াইশ’র বেশি আবেদন

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে