টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্পিকারের অভিনন্দন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 3, 2026 8:18 am

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।মঙ্গলবার (২ জুন) এক বার্তায় স্পিকার পররাষ্ট্রমন্ত্রীর এই অনন্য অর্জনে আনন্দ ও গভীর সন্তোষ প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, ড. খলিলুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বিশ্ব শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জমজমাট এক নির্বাচনে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে সভাপতি পদে বিজয় ছিনিয়ে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই গৌরবময় বিজয় বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য ও মর্যাদাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলেও জানানো হয়।এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ১১ বিলিয়ন ডলার

২৩ হাজার পুলিশ নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দিল্লি, বন্ধ মেট্রো-বাতিল ট্রেন

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে গণবিরোধী বলে: প্রধানমন্ত্রী

রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থেকে ৫২ অপরাধী গ্রেফতার

বীরগঞ্জে আলোর ভুবন ও টিএমএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও দুই জাহাজ

মন্ত্রীদের ডেপুটি স্পিকার,এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

যুক্তরাষ্ট্রকে সব শর্ত মানতে হবে, তবেই খুলবে হরমুজ