টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 11 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন

প্রতিবেদক
এ কে পলাশ
June 11, 2026 4:34 pm

“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার ১১টি কলেজের ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লা শিক্ষাবোর্ডের সুইমিংপুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মো. শামসুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, “গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সন্তানদের এগিয়ে নিতে হবে। যারা আজ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তারা যদি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম না হয়, তাহলে স্মার্ট বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এজন্য শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলা-সবক্ষেত্রেই দক্ষ ও যোগ্য হতে হবে।”
প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) মুহাম্মদ আবদুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম এবং নুরুন্নবী আলম। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদরুল হুদা জেনু।
পরে বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপ-সচিব (একাডেমি) মুহাম্মদ আবদুল কাদির। এ সময় শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের প্রতি আগ্রহ সৃষ্টি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী

রোড সেফটি ফাউন্ডেশন,ঈদযাত্রায় ১৫ দিনে ২৯৮ প্রাণহানি, প্রতিদিন গড়ে নিহত ২০

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ।

কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

নিহত শীর্ষ সন্ত্রাসী মামুনের সহযোগী- ১২ মামলার আসামি বুলেট ও ছোট মামুন ইয়াবাসহ গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বস্তরে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে যাচ্ছে

ট্রাক সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-২ ঢাকা মেডিকেলে-১আহত শিশুসহ দুই নারী

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ