টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 11 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

প্রতিবেদক
কে এস ইসলাম
June 11, 2026 4:43 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে ৭০ পিস ইয়াবাসহ ৮জন কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অভিযান চালিয়ে মো. ইয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় আরও ৭ জনকে আটক করা হয়।মো:ইয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া আটক অন্যদের মধ্যে রয়েছেন রবিন (২১), সিফাত আরিফ (২০), ফয়সাল (১৯),তুহিন (১৯), মো. আলমগীর হেসপন (৪০),বিল্লাল (৪৭) এবং মো. সবুজ মিয়া (৪৭)।

প্রাথমিক তদন্তে জানা যায়,আটক ব্যক্তিদের মধ্যে কেউ হাসপাতালে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন, কেউ হাসপাতালসংলগ্ন এলাকায় অবস্থান করতেন এবং কেউ হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে শাহবাগ থানা পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, ইয়াবাসহ আটক মো. ইয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বেও মাদক-সংক্রান্ত মামলা ছিল বলে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন ভবন থেকে ৭০ পিস ইয়াবাসহ আট জনকে আটক করা হয়েছে।পরে তাদের সবাইকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

মোহাম্মদ ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীরা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে এ বিষয়ে হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও উপ-পরিচালক ডাক্তার আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই সম্বন্ধে কিছুই জানেন না। অথচ হাসপাতাল ঘিরে মাদক ব্যবসায় হরদম-হামেশে চলছে।

কিন্তু তারা এবং কর্মকর্তারা ও কর্মচারী নেতারা দেখো না দেখার ভান করে মাসে পর মাস বছরে পর বছর শুধু দেখেই যাচ্ছেন। কোন প্রকার প্রতিবাদ করেন নাই তারা । অভিযোগে আরও জানা গেছে, এ মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে রোগী ও রোগীর স্বজনদের জোরপূর্বক মালামালও টাকা হাতিয়ে নিত তারা। না দিলে পরে মারধর করত মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

এস এম সায়েমকে ফাঁসাতে মরিয়া প্রশাসন ও আওয়ামী দোসরদের একটি গ্রুপ

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুদ্ধজনতা! 

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের মনোনয়ন দাখিল

আওয়ামী লীগের ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

আরও শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন ও ২০০ রকেট ছুড়েছে ইরান

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে অধ্যাপক থানজামা লুসাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ কার্যক্রম পরিবেশ সুরক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত