টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় স্বস্তির বৃষ্টি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 12, 2026 5:26 pm

বাংলা বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ প্রায় শেষ হতে চলেছে, আসছে বর্ষাকাল। মৌসুমি বায়ুর প্রভাবে কিছুদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবারও (১২ জুন) তার ব্যতিক্রম নয়। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল, দুপুর গড়াতেই ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি।

এর আগে শুক্রবার সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, শুক্রবার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দায়িত্ব নিয়েই ভিসা চালুর ঘোষণা দিলেন দীনেশ ত্রিবেদী

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে শারীরিকভাবে অত্যাচার করে ও হত্যার হুমকি

হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

গুলিবিদ্ধ শাহীন ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেল না ফেরার দেশে

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়ারুসহ গ্রেপ্তার-৪

ধামরাইয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, স্বস্তির আশা কৃষকদের

সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

সংরক্ষিত নারী আসন,মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার