টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

প্রতিবেদক
এ কে পলাশ
June 16, 2026 11:00 pm

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু সংস্থাটির অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি কুমিল্লা শহরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সম্প্রতি কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে অবস্থিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনকালে তিনি কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনের সময় কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণীর সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু। আলোচনায় কুমিল্লা শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা এবং গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, ১ জনের মৃত্যু

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ

শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১

বীরগঞ্জে সুজালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

সাপাহারের কদমডাঙ্গা মাদ্রাসায় আইসিটি শিক্ষা নেই, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

কামালকে দিয়েই প্রত্যর্পণ শুরু: প্রেস সচিব

ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট