সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কদমডাঙ্গা ইসলামিয়্যাহ্ আরাবিয়্যাহ্ সালাফিয়্যাহ্ মাদ্রাসার ৬০০ শিক্ষার্থীরা আজও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)শিক্ষায় পিছিয়ে রয়েছে। প্রযুক্তিনির্ভর এই যুগে যেখানে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব ও কম্পিউটার প্রশিক্ষণ চালু রয়েছে, সেখানে এই মাদ্রাসার শত শত শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে আইসিটির মৌলিক জ্ঞান থেকে।
মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পর্যাপ্ত দৃষ্টি না থাকায় দীর্ঘদিন ধরে এই সমস্যা চলমান। প্রতিষ্ঠানটিতে নেই কোনো কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সংযোগ বা প্রশিক্ষণপ্রাপ্ত ICT শিক্ষক। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একাধিকবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসকের সাহায্য কামনা করছেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিগণ



















