রাজধানীর ডেমরা থানাধীন শাপলা চত্বর এলাকার একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরিকরতে গিয়ে গণধোলাই অজ্ঞত(২৫)এক যুবক নিহত।
বুধবার (২৩ জুলাই) দুপুর একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কাকুল মিয়া জানান,আমরা খবর পেয়ে ডেমরা শাপলা চত্বর এলাকার একটি নিম্নাধীন ভবনের সামনে থেকে অজ্ঞত এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি।পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরী বিভাগ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি ওই এলাকার লোকজনের মুখে জানতে পেরেছে ওই নির্মাণাধীন ভবনে গতরাত ৩ঃ০০ টার দিকে মোবাইল চুরি করতে গিয়ে নির্মাণ শ্রমিকদের গণধোলাইয়ের শিকার হন দেয় এতে গুরুতর আহত হয়। পরে ঢামেকে নিয়ে আসলে মৃত্যু হয়।নিহতে নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সি আই ডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায় তার নাম পরিচয় সনাক্তার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



















