টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 26 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম করে বিয়ে বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 26, 2026 6:22 pm

রংপুরের পীরগাছায় পরিবারের আপত্তি থাকার পরও ভালোবেসে বিয়ে করার জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বাবার বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুসরাত জাহান নুপুরের (১৮) মৃত্যু হত্যাজনিত কি না, তা নিয়ে চার মাস ধরে তদন্ত চলে।সম্প্রতি ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যু হত্যাজনিত বলে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে নিহতের ভাই খালিদ হাসান মিলু (২৫) ও তার স্ত্রী দিলরুবা আক্তার দিশাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় নিহতের মা ও ফুফুসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার কান্দি ইউনিয়নের সতন্তরা গ্রামে বাবার বাড়িতে ডেকে নিয়ে নুপুরকে নির্যাতন করা হয়। পরে তাকে হত্যা করে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার উদ্দেশে খুনিরা মরদেহটি একটি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। একইসঙ্গে স্বামী আহাদকে বেধড়ক মারপিট করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনার পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে পুলিশ নুপুরের ঝুলানো মরদেহ ও গুরুত্বর আহত স্বামী আহাদকে উদ্ধার করে।ঘটনার পর নিহতের পরিবার মৃত্যুটিকে আত্মহত্যা বলে দাবি করে। তবে নিহতের স্বামী ও স্থানীয় বাসিন্দারা শুরু থেকেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সতন্তরা গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে নুপুর এবং একই ইউনিয়ের পাঠক শিকড় গ্রামের মমিন মিয়ার ছেলে আহাদ হোসেন প্রায় আট মাস আগে পারিবারিক আপত্তি উপেক্ষা করে নিজেরা বিয়ে করেন। বিয়ের পর থেকে নুপুরের পরিবার তাকে স্বামীর সঙ্গে সংসার না করতে চাপ দিয়ে আসছিল। বিভিন্নভাবে নুপুরের স্বামীকে তারা হুমকিও দিতেন।

নিহতের স্বামী আহাদ হোসেন জানান, ঘটনার দিন তার শাশুড়ি ফোন করে শ্বশুরের অসুস্থতার কথা জানিয়ে নুপুরকে বাবার বাড়িতে পাঠাতে বলেন। নুপুর যাওয়ার দুই দিন পর তাকেও ডাকা হয়। সেখানে গেলে তাদের দুজনকে আলাদা করে মারধর করা হয় এবং জোর করে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয়। এর পরদিন সকালে নুপুরের মৃত্যুর খবর পান তিনি। ওইদিন ঘটনার সময় নুপুরের বাবা-মা, ভাই-ভাবি ও ফুফুসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার রাতে স্বামী আহাদ হোসেন বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় নুপুরের মা মিতু বেগম (৫০), ফুফু ফেরদৌসি বেগম (৪৫), ভাই খালিদ হাসান মিলু (২৫), ভাবি দিলরুবা আক্তার দিশা (২২) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। ঘটনার কিছুদিন পর নুপুরের বাবা নুরুন্নবী মিয়া মারা যাওয়ায় তাকে আসামির তালিকায় রাখা হয়নি।

পীরগাছা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদনসহ সব তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান

রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বর ওয়ান’ হয়ে ওঠা

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নেপালে মৃত বেড়ে ৪৭২, নিখোঁজ ১৪০০

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ

বিদ্যুৎস্পৃষ্ট

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল বান্ধবীর

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ