টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 27 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দে আশুরার শোক মিছিলে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 27, 2026 9:39 am

জেলার গোয়ালন্দে পবিত্র আশুরার মাতম (শোক মিছিল) চলাকালে হিটস্ট্রোকে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাবু শেখ দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার গফুর মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হামেদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররমের কাসেদ দলের সঙ্গে মাতমে অংশ নিয়ে বিভিন্ন এলাকায় শোক মিছিল করে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রকে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনব্যাপী শোক পালন করবে তাঁর দল বিএনপি

শুধু একাডেমিক ডিগ্রি নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনই তরুণদের কর্মসংস্থানের মূল চাবিকাঠি: এম. শামসুল আলম লিটন

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় ১০ ডিসি

লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক-১

কুমিল্লা নাঙ্গল-কোটে সরকারি ‘খাল’ দখল করে রাস্তা নির্মাণ

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

হামলার বিচারসহ ৫ দফা দাবিতে জবি উপাচার্যকে স্মারকলিপি দিল ছাত্রশক্তি