টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 13 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক-১

প্রতিবেদক
এ.কে পলাশ
September 13, 2025 4:10 pm

কুমিল্লায় আমিনুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় সজীব নামে এক যুবককে চান্দিনা থেকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এই সময় তার দেয়া তথ্যমতে হত্যার সময় ব্যবহার করা একটি দা এবং রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত আসামি মো: সজীব (২০) কুমিল্লা চান্দিনা উপজেলার বদরপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে।

নিহত আমিনুল ইসলাম কুমিল্লা বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজমের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী আমিনুলের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিল তার নিকটতম আত্মীয় সিরাজ। কিন্তু দীর্ঘদিন চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকে সে। টাকা ফেরত চাইলে সিরাজ পরিকল্পিতভাবে আমিনুলকে হত্যার ষড়যন্ত্র করে।

পরিকল্পনা অনুযায়ী ৯ সেপ্টেম্বর সিরাজ ও তার সহযোগীরা আমিনুলকে সিলেট ভ্রমণের কথা বলে বাসা থেকে বের করে। ওই রাতে তারা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলে অবস্থান করে। পরদিন (১০ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিছন থেকে গলা কেটে আমিনুলকে হত্যা করা হয়। পরে লাশ বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

উল্লেখ্য যে, ১১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ বালুর নিচ থেকে আমিনুলের গলা কাটা মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা ১২ সেপ্টেম্বর সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী কালশি ফ্লাইওভার থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও দুই জাহাজ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ, গ্রেফতার ১

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

ঝিনাইদহ কালীগঞ্জে মাসুদের রমরমা মাদক কারবারি