টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসায় র‍্যালি ও বৃক্ষরোপন

প্রতিবেদক
রেজাউল হক
June 29, 2026 1:26 pm

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৯ জুন) ২০২৬ইং মাদ্রাসা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

​দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের চলমান জাতীয় সবুজ মিশনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যানার ও পরিবেশ বিষয়ক বিভিন্ন ফেস্টুন হাতে অংশ নেন।
র‍্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে জাম, জলপাই গাছের চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ বা ‘একটি শিশু, একটি গাছ’ স্লোগানকে ধারণ করে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপন ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের হাত ধরেই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর সবুজে ছেয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে।

​অনুষ্ঠানে মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট, সহকারী শিক্ষকবৃন্দ, এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে ৪৩৯

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

গ্যাসের বেলুন থেকে আগুনে দগ্ধ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়

আরো একটি মামলায় আসামি ইনু

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৭

বিশ্বকাপ ২০২৬ / বেলিংহামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নির্মাণ কাজ পরিদর্শন করলেন সেতুমন্ত্রী

রাজধানীর দারুসসালামস্থ ঐতিহাসিক গোলারটেক মাঠে দারুস সালাম থানা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচী

ডিএসসিসি-বিদ্যানন্দের যৌথ উদ্যোগ বর্জ্যরে বিনিময়ে মিলবে বাজার