টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর দারুসসালামস্থ ঐতিহাসিক গোলারটেক মাঠে দারুস সালাম থানা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 25, 2025 11:21 pm

রাজধানীর দারুসসালামস্থ ঐতিহাসিক গোলারটেক মাঠে দারুস সালাম থানা বিএনপি আয়োজিত ❝সদস্য নবায়ন কর্মসূচী❞ নেতাকর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ ঘটিকায় কর্মসূচী উদ্বোধন হওয়ার কথা থাকলেও এর আগেই অনুষ্ঠান স্থল নেতাকর্মী সমর্থকদের পদচারনায় মুখর হয়ে উঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক কর্মসূচীর উদ্বোধন করেন এবং সভাপতি হিসেবে ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব এস এ সিদ্দিক সাজু সভাপতিত্ব করেন।

কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল হক প্রধান অতিথির বক্তব্য বলেন, ❝পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ও অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী জুলুম – নিপীড়নের মধ্য দিয়ে পরীক্ষিত ও সুসংগঠিত। সদস্য নবায়ন কর্মসূচি প্রসঙ্গে আমিনুল হক বলেন, ❝আওয়ামী দোসর কিংবা স্বৈরাচারের দালালরা যদি সদস্য হয়ে যায়, তবে তার দায় নিতে হবে সেই দায়িত্বপ্রাপ্ত সংগঠককে। আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত নেতাকর্মীদেরই মূল্যায়ন করবো।❞

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কর্মসূচীতে সভাপতির বক্তব্যে দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক জনাব এস এ সিদ্দিক সাজু বলেছেন, ❝আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ চায় একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার।❞

তিনি বলেন, ❝জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা চায় একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে।❞

এস এ সিদ্দিক সাজু আরও বলেন, ❝ইনশাআল্লাহ, আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে এলে এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবেন। আমরা আশাবাদী, আগামীর বাংলাদেশ তার নেতৃত্বেই গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।❞

বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মহানগর উত্তর বিএনপির সদস্য শামীম পারভেজ, হুমায়ুন কবির রওশন, মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা, ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনোয়ার, মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোঃ বাকী বিল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশিদের দুই দিনের রিমান্ড

শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরা

বঙ্গভবনেরসামনে বাসে ধাক্কায় মোটরবাইক আরোহী ব্যাংক কর্মকর্তা আহত

চকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে চিকিৎসার আশায় রোমেনা, অর্থাভাবে ছেলের পড়াশোনাও অনিশ্চিত

যশোর– ৪ আসন নিয়ে নতুন করে ভাবছে বিএনপি এমপি পদে আলোচনায় যারা

রাউজানে পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ

খিলগাঁওয়ে দ্রুতগামী প্রাইভেটকারে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু।

আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ