টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
July 1, 2026 10:48 pm

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ফরেস্ট গেট এলাকায় সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদ। হঠাৎ পেছন থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক দুর্বৃত্ত। সঙ্গে সঙ্গে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তবে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, ‘মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিবিদ্ধ আজাদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারী আটক

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

সেলফি  তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী মৃত্যু 

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সাভার পৌর যুবদল নেতা মুকুল মোল্লার জন্মদিন আজ

ধামরাইয়ে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ

ট্রেনে কাঁটা পড়ে এক শ্রমিকের শরীর থেকে পা  বিচ্ছিন্ন

সাভারে তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্র, ধানের শীষের ঘাঁটি আবারও প্রমাণিত : নাইদুল ইসলাম নাহিদ