টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
July 5, 2026 6:58 pm

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।

রবিবার (৫ জুলাই) সকালে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগীদের ওয়াশরুম, রান্নাঘর (ক্যান্টিন), বিভিন্ন ওয়ার্ড এবং চিকিৎসাসেবা কক্ষ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রোগীরা চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, “কাউকে পূর্বে না জানিয়ে আমি হাসপাতালের ক্যান্টিন, ওয়াশরুম ও সার্বিক পরিচ্ছন্নতা পরিদর্শন করেছি। সামগ্রিক পরিবেশ ও সেবার মান আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন সিভিল সার্জনের এ ধরনের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তদারকি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেশা জাতীয় দ্রব্য খেয়ে ৪নিরাপত্তা কর্মী অচেতন’`ঢামেকে ভর্তি„

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

বিআরটিএ’র প্রধান কার্যালয়ে আ.লীগের দোসর ও প্রভাবশালীরা এখনো বহাল, ছাত্রলীগ ঘনিষ্ঠ তোফাজ্জলের বিরুদ্ধে দুর্নীতি-অপকর্মের অভিযোগ (পর্ব-১)

ফের পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

হরমুজ প্রণালি আসলে কার নিয়ন্ত্রণে?

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে ৩৬ জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্রেফতার

আরও চার কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু