টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 1, 2026 10:16 pm

‘সুস্থ শ্রমিক, দক্ষ হাত’ – নতুন দিনের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে এ উপলক্ষে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন , আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ আবুল বাসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভূঁইয়া এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা সিটি
করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

কুমিল্লা জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী

আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি উড়োজাহাজ সিলেট-মাস্কাট ফ্লাইট চালু

বীরগঞ্জে সজিনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

হাজারীবাগে বসিলার বাসায় ঝুলছিল এক যুবক

ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক সমঝোতা, জাতিসংঘে সই হবে চুক্তি

শেষ অধ্যায়ে প্রবীণদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের আহ্বান

প্রথম কর্মদিবসে ৯টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী সবার সঙ্গে করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়