টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 7:58 pm

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছে সরকার। সেই সাথে গ্রামভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে প্রতিটি গ্রামে নিশ্চিত করা হবে প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ। রোববার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশের কোনো গ্রাম যেন প্রাথমিক বিদ্যালয়বিহীন না থাকে, সেজন্য গ্রামভিত্তিক ম্যাপিং কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরও বলেন, “সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হবে। আর এই লক্ষ্য অর্জনে মানবসম্পদ উন্নয়নে শিক্ষার চেয়ে বড় কোনো বিনিয়োগ হতে পারে না।”

উচ্চশিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিল্পখাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করতে সরকার কাজ করছে। বর্তমান কর্মবাজারে টিকে থাকার মতো দক্ষতা অর্জনের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া শিক্ষাবিদ এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন ঘোষণা, বদলাবে ২ কোটি মানুষের জীবন: দুলু

এবার ন্যাশনালসহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

দুইশিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ তাদের জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে

মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায়: প্রধানমন্ত্রী

শাজাহানপুর শান্তিবাগে পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা

রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু