টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন:জি এম কাদের

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 30, 2025 5:52 am

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক বার্তায় এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জি এম কাদের বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল যা সহসাই পূরণ হবার নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হিমালয়ের হিমেল হাওয়ায় বিপর্যস্ত বীরগঞ্জ: গভীর রাতে অসহায়দের পাশে ইউএনও

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

হরমুজ প্রণালিতে মার্কিন-ইসরায়েলি মিত্রদের চলাচল বন্ধ ঘোষণা ইরানের

১৮ বছরের সিফাতের কাঁধে মা ও তিন বোনের লাশ

জুরাইনে দুর্বৃত্তকারি গুলিতে এক সিএনজি চালক নিহত

বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস

ডালিয়া–পাগলাপীর সড়কে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের একজন

নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

শাহ আমানতে ৩ যাত্রীর লাগেজ থেকে নিষিদ্ধ সিগারেট ও ক্রিম জব্দ