কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রৌমারী উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর ইটালুকান্দা গ্রামে তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহানুর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চর ইটালুকান্দা গ্রামের মো. সবুর আলীর ছেলে মো. জাকির হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ১৪৬ বোতল মদ উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা মদ জব্দ করা হয় এবং জাকির হোসেনকে গ্রেপ্তার করে রৌমারী থানায় নিয়ে আসে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন মাদক কারবারি ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজি হয়েছে তাকে মাদক দ্রব্য আইনে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















