টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 21, 2026 11:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২১ জুলাই ) বিকালে উপজেলার বরমা ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে মানবিক এ কর্মসূচিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংগঠনের নেতারা বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, সহ সভাপতি মোঃ তৈয়ব চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বড়ুয়া, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন নীরব, সাংগঠনিক সম্পাদক ওসমান হারুন চৌধুরী, অর্থ সম্পাদক নাসির হাওলাদার চন্দনাইশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এস এম ওমর ফারুক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় সাংবাদিক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও ত্রাণ বিতরণ, চিকিৎসাসহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জমি সংক্রান্ত বিরোধীদের জোর ধরে ৪জন কে পিটিয়ে জখম।

কক্সবাজার সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারীদের গোলাগুলি ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজের ৭৩ পরীক্ষার্থীর সবাই ফেল

কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প

ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে ওয়ার্ড মাস্টারের চাকরি পেয়েছেন রাইসুল ইসলাম বলে অভিযোগ, তার বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তদন্ত কমিটিও হয়নি

রাজারহাটের ​নাজিম খান বাজারে সুপারি কেনাবেচায় ধুম: ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা

জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

ট্রেনে ধাক্কায় মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু