টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছরের ভুল বোঝাবুঝির অবসান: অফিসে যোগদান করলেন আরিফুল ইসলাম

প্রতিবেদক
রেজাউল হক
July 22, 2026 2:08 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছর ধরে চলা জটিলতা ও ভুল বোঝাবুঝির অবশেষে স্থায়ী অবসান ঘটেছে। মাদ্রাসার সুপার জনাব আবুল হোসেন, অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং অফিস সহকারী খন্দকার আরিফুল ইসলামের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়।

এতে মাদ্রাসায় ফির এসেছে শিক্ষার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
​ঘটনার পটভূমি ও দীর্ঘ আইনি পথচলা উপজেলার খুলিয়াতারী গ্রামের খন্দকার আরিফুল ইসলাম পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারী পদে যোগদান করেন। পরবর্তীতে এমপিওভুক্তি সংক্রান্ত বিষয় ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আরিফুল ইসলামের দূরত্ব ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ ১৭টি বছর কেটে যাওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসা প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং সম্প্রতি মাদ্রাসা কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সুপার জনাব আবুল হোসেন সহ শিক্ষক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অফিস সহকারী হিসেবে খন্দকার আরিফুল ইসলামের প্রাতিষ্ঠানিক যাত্রাকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয় এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সুগম করার সিদ্ধান্ত হয়।মাদ্রাসার একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।
​
​মাদ্রাসার সুপার জনাব আবুল হোসেন বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানেই কিছু না কিছু সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করে প্রতিষ্ঠানের স্বার্থকে সবার আগে স্থান দেওয়াই আমাদের মূল লক্ষ্য। খন্দকার আরিফুল ইসলামের যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে গতি আসবে বলে আমরা আশাবাদী।”

​নবাগত পদে দায়িত্ব নিশ্চিত হওয়া খন্দকার আরিফুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, “দীর্ঘ ১৭ বছরের ধৈর্য ও আইনি প্রক্রিয়ার পর বুধবার ২২ জুলাই ২০২৬ইং সকালে সহকর্মীদের সাথে বসে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পেরে আমি আনন্দিত। মাদ্রাসার প্রশাসনিক কাজ সঠিকভাবে পরিচালনা করতে আমি সুপার মহোদয় ও সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

​দীর্ঘদিন পর মাদ্রাসার অভ্যন্তরীণ বিরোধের সমাধান হওয়ায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। বর্তমানে পাঠদানের স্বাভাবিক পরিবেশের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্দ্যম লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সকল ভেদাভেদ ভুলে প্রতিষ্ঠানটি আগামীতে এই অঞ্চলের নারী শিক্ষা প্রসারে আরও ইতিবাচক ভূমিকা রাখবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে চায় ওমান

ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ ঔষধ বিভিন্ন কোম্পানি প্রতিনিধি ও কর্মচারীদের হাতে জিম্মি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজানে পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ

“স্বাধীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন বিপ্লবের ডাক শফিকুর রহমানের”

ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ

দু’দিনেই পদ্মার তীররক্ষা প্রকল্পের ১৩ হাজার জিওব্যাগ লুট

কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ,পূবালী চত্বরে গিয়ে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন