রাজধানীর শাহবাগ থানার বকশিবাজার মোড় এলাকায় সেলিম রেজা আকন্দ(৭৪) এক বৃদ্ধ ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ মাহমুদুল হাসান জানান,আমরা খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে বকশিবাজার মোড় এলাকায় তাকে পচেতন অবস্থায় করে থাকতে দেখি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ওই এলাকা রাস্তার উপরে অচেতন অবস্থায় পড়ে থাকলে পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
তিনি জানান,নিহতে গ্রামে বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলা সায়-গনকপাড়া এলাকার মৃত শরাফত আকন্দের সন্তান। বর্তমানে,রামপুরার ওয়াবদা রোড এলাকায় থাকতেন।



















