টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 5 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৮

প্রতিবেদক
এ কে পলাশ
May 5, 2026 2:21 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ পৃথক পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মরতা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
থানা পুলিশ জানা সুত্রে যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকার অলি হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মো. অলি হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অপরদিকে, সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) সৈক্ত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ আরেকটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে মাসুদ খাঁনের দোকানের সামনে টানা ব্রিজ-মন্দবাগ সড়কে অভিযান চালিয়ে মোসা. মরিয়ম বেগম (৩৫) ও মোসা. সাথী আক্তার (২৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে মো. সোহেল আজাদ (২৩)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (১৯)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে আরও তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য

লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

চাঁপাইনবাবগঞ্জে আম বাগানে থেকে যুবকের লাশ উদ্ধার।

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি: ডিএমপি

একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের

চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন