রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে চন্দ্রিমা মডেল টাউনের একটি ৩ তলা বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় মো: সুরুজ শেখ (৪০) নামের এক নিরাপত্তা কর্মী নিচে পড়ে মৃত্যু হয়েছে।
বুধবার( ৫ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজের ভাতিজা মোহাম্মদ বাবু জানান , আমার চাচা পেশায় একজন নিরাপত্তা কর্মী সকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের চন্দ্রিমা মডেল টাউনের একটি তৃতীয় তলায় বাসা ফুলের টবে পানি দেওয়ার সময় অসবধানতাবসতে হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান আমাদের গ্রামে বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজুয়াবটেক গ্রামের মৃত ভাদুরি শেখের সন্তান।বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসায় থাকতেন। নিহত তিন ছেলে মেয়ে জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে ।



















