টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 8 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 8, 2026 4:50 pm

ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর বকশীবাজার এলাকার সরকারি মাদরাসা–ই–আলিয়া (আলিয়া মাদরাসা) এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বকশিবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও গেটের সামনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বকশিবাজার মোড়, আলিয়া মাদরাসার সড়ক ও গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি বলেন, ‘মূলত এর আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক গ্রুপ আজ আলিয়া মাদরাসায় প্রবেশের ঘোষণার কারনে সংঘর্ষের শঙ্কা থেকে দ্বন্দ্ব মোকাবিলায় ও নিরাপত্তায় আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’

এদিকে আজ দুপুর ১২টায় বকশি বাজার মোড়ে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড দেয়া হয়, যাতে কেউ আলিয়া মাদরাসায় যেতে না পারে। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৪ আগস্ট) আলিয়া মাদরাসার হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আলিয়া মাদ্রাসার হলগুলো দখলে নেয় ছাত্রদল।

পরবর্তিতে আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে হলে প্রবেশের ঘোষণা দেওয়া হলে নতুন করে সংঘর্ষ এড়াতে মাদরাসা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যাত্রাবাড়ী ধনিয়া এলাকায় পাওনাদারের বকাঝকা ও অপমান সহ্য করতে না পেরে এক চা দোকানির আত্মহত্যা

ব্রাহ্মণবাড়ীয়ায় নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর নিরাপত্তা জোরদার

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই : জয়সওয়াল

নাসির নগরে  হাড়কাঁপানো শীত,খরখুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর পুলিশের পাহারা

‎আশুলিয়ায় চিকিৎসকের গাড়ি পুড়িয়ে দিল আ.লীগ নেতা

বেশী দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা: লোয়াব

অটো রিস্কার ধাক্কায় এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

বড় দেশগুলোকে চাপ দিচ্ছে জাতিসংঘ জলবায়ু পরিকল্পনা জমা দিতে