টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 26, 2026 4:32 am

কক্সবাজার শহরের কলাতলীর আদর্শগ্রাম এলাকায় নবনির্মিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) পাম্পে ভয়াবহ আগুন লেগেছে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আগুনের সূত্রপাতের প্রাথমিক কারণ হিসেবে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, ওই পাম্পে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। আহতদের বিষয়ে তিনি জানান, আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকি দুজনকে এখানকার হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এখানে সন্ধ্যার দিকে গ্যাস লিকেজ বা নির্গত হওয়া শুরু হয় জানিয়ে মোরশেদ হোসেন বলেন, তখন সাড়ে ৭টার দিকে আগুন লাগলে নিভিয়ে ফেলা হয়। কিন্তু গ্যাস ছড়াতে থাকলে আশপাশের লোকজনকে ফায়ার সার্ভিস সরিয়ে নেয়। পরে ১০০ ফুট দূরে জিপ স্টেশনে সম্ভবত কারও সিগারেট থেকে আগুন লেগে তা পাম্পের দিকে চলে আসে। গ্যাস বের হওয়ার কারণে তখনো আগুন জ্বলছিল বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল আন্তর্জাতিক ডেস্ক

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ইরান

নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

ভারতে প্রধানমন্ত্রী হিসেবে মোদির পর পছন্দের তালিকায় থালাপতি বিজয়

আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান