টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ে বাড়ছে জনরোষ, পুলিশি নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 12, 2026 10:00 pm

জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার কারনে সারাদেশে চলছে লোডশেডিং। গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা পৌছেছে প্রায় অসহনীয় পর্যায়। যার কারণে বাড়ছে জনরোষ। অতিরিক্ত লোডশেডিং থেকে বাঁচতে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছেন। ফলে উপকেন্দ্রসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) দেওয়া এক চিঠিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)।চিঠিতে বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, দেশে বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় সারাদেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে জনরোষ বাড়ছে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিস হামলার শিকার হচ্ছে।

বাপবিএ জানায়, দেশের প্রায় ৫ কোটি ২০ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। অর্থাৎ মোট গ্রাহকের প্রায় ৮০ শতাংশ পল্লী বিদ্যুতের আওতায়। পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ উৎপাদন করে না; উৎপাদিত বিদ্যুতের বরাদ্দ অনুযায়ী গ্রাহকদের মধ্যে সরবরাহ করে।

চিঠিতে আরও বলা হয়, গত কয়েকদিনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গড় চাহিদা প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। ফলে কোথাও কোথাও প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

এ অবস্থায় দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসে নিরাপত্তা জোরদারে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য আইজিপির প্রতি অনুরোধ জানিয়েছে বাপবিএ।

চিঠির অনুলিপি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের একান্ত সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব, সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দেওয়া হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মনির হোসেন বলেন, সারাদেশে লোডশোডিং হচ্ছে। এজন্য নিরাপত্তাজনিত কারনে আমরা পুলিশকে চিঠি দিয়েছি। কেপিআই স্থাপনায় হামলা হলে দীর্ঘমেয়াদে ক্ষতি হয়ে যাবে। এ পরিস্থিতিতে আমরাও সমিতির পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

আকিজ গ্রুপ হেলিকপ্টার সেবা চালু করলো

পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদনে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান

আবু সুফিয়ান গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে বহু আলোচিত মামলায় কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ

কুমিল্লা শশীদলে ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিলো ১০০ কেজি গাঁজা, আটক-১

নগরজুড়ে সতর্ক প্রহরায় নিরাপত্তা বাহিনী

বগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন