রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের ছাত্র হোস্টেল থেকে মোঃ সাফায়েত হোসেন ইউসা(১৯)নামে এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বিএফ শাহীন কলেজের ইন্টারমিডিয়ের শিক্ষার্থী।
সোমবার(২৬ মে)মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুপুরের দিকে পাঠিয়েছে থানা পুলিশ।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মাহবুব অর রশিদ জানান, আমরা খবর পেয়ে হাজারীবাগে জিগাতলা মনেশ্বর রোড টেক কেয়ার হোম ছাত্র হোস্টেল ষষ্ঠ তলার রুমে গামছার সঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা সহকর্মীদে কাছ থেকে জানতে পেরেছি নিহত বি এফ শাহীন কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল। কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিষয়টি জানার চেষ্টা চলছে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতে খালা নাহিদা ইসলাম জানান,আমার ভাগিনা বিএফ শাহীন কলেজ ইন্টারমিডিয়ে পড়াশোনা করতো জিগাতলায়(টেক কেয়ার হোম)ছাত্র হোস্টেলে থাকতো কি কারনে সে গলায় ফাঁস দেয়া আত্মহত্যা করেছেবিষয়টি আমরা বলতে পারব না।
আমার ভাগিনার গ্রামের বাড়ি, ফেনী সদর দুলাল খান বাড়ি রোডের সাজাত হোসেনের সন্তান। বর্তমানে জিগাতলা বনেশ্বর রোড টেক কেয়ার হোম৫/১/বি নম্বর বাসার ষষ্ঠ তলায় থাকতেন।আমার ভাগিনারা তিন ভাই এক বোন।



















