টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 14 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

প্রতিবেদক
এ কে পলাশ
August 14, 2026 7:08 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক এসব অভিযানে মোট চারজন গ্রেপ্তার হয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের সেতুর সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের মোচনীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান (২৩) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু আব্দুল আমিন (১৫)। তারা সম্পর্কে সহোদর বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে

উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের সেতুর সামনে পাকা সড়কে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মুছাসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে এ সময় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

এদিকে শুক্রবার (১৪ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফারুক হোসেন (২২) ও মো. শামছুল হক (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে ফারুক হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শামছুল হককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পুলিশের পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ও সাজাপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জাানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন শুরু হয়েছে

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের আরও ১টি ফ্ল্যাটে সন্ধান পাওয়া গেছে ! দুদুক ও প্রশাসন খতিয়ে দেখছেন ।

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

ক্র্যাব সদস্যদের দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

নাসিরনগরে ফেসবুক আইডি খোলা নিয়ে বিভ্রান্তির অভিযোগে থানায় জিডি

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল

নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী

রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধা ও ব্যবসায়ীকে হত্যা