বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ আগস্ট ২০২৬ইং সকালে নাজিমখান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। মাহফিলে নাজিমখান ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং আপোষহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিনাশী প্রতীক। দেশের প্রতিটি গণতান্ত্রিক অর্জনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।



















